• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় সারে ছয় হাজার প্রান্তিক চাষির মধ্যে প্রণোদনার সার-বীজ বিতরণ

দিনকাল বিডি / ৩৫৭ Time View
প্রকাশঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সারে ছয় হাজারের অধিক প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় ওইসব প্রণোদনার সার-বীজ বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক চাষি সমাবেশের আয়োজন করা হয়।উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ চাষি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি এসব সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম ইবনে আজিজ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।প্রধান অতিথি বলেন,বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি।এ উর্বর মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ জন্মে।সরকারের দেয়া বিনামূল্যের এসব সার ও বীজ বপণের মাধ্যমে কৃষিতে আমাদের বিপ্লব ঘটানোর আহবান জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান,২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমুখী,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ,মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার১০টি ইউনিয়নের প্রান্তিক চাষিদের ছয় হাজার ৫শ’ ৪০ জনের মধ্যে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, সাতশ’ জনের মধ্যে ২০ কেজি করে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০ জনের মধ্যে এক কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০ জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার,১০ জনের মধ্যে ১০ কেজি করে চিনা বাদাম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার,৬০ জনের মধ্যে পাঁচ কেজি করে মুগ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৫০ জনের মধ্যে পাঁচ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৭০ জনের মধ্যে দুই কেজি করে অড়হড় বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category