• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ

দিনকাল বিডি / ২৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
oplus_0

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কাকিলাকুড়া গড়খোলা বাজারে এ আলোচনা সভা ওকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান পিটারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ গ্রহণ করবে। তারা ভোটের জন্য জনগণকে ইসলামের কথা বলে আকৃষ্ট করছে। তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। দেশে তাদের অনেক লাভজনক প্রতিষ্ঠান আছে সেগুলোতে তাদের দলের লোক ছাড়া অন্য কাউকে চাকরি দেয় না। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে তাদের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ। কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী মাস্টার ও সাবেক যুবদল সভাপতি তানভীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী ফজু।
এসময় তার সফর অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ তালুকদার,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি,
কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব টুটুল, তাঁতীদল সভাপতি গোলাম কিবরিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category