• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আরএমপিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ওসি মাসুমা মোস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান

দিনকাল বিডি / ২৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। পুলিশ কমিশনার সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপি’র সকল কর্মকর্তা-সদস্য এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান জোরদার, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এই সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। গৃহীত বিভিন্ন পদক্ষেপের কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কর্ম কৌশল নির্ধারণ করা হয়।

সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে সভায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, রাজপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো: তাজউদ্দিন, সার্জেন্ট মো: তোফায়েল আহমেদ এবং বোয়ালিয়া থানার এএসআই (নিরস্ত্র) মো: আসাদুজ্জামানকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে আরও ১৩ জন পুলিশ কর্মকর্তাকে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category