• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শহীদ মিনারে ফুল দে’য়া নিয়ে বিশৃংখলার মধ্যদিয়ে নাচোলে বিজয় দিবস পালিত

Reporter Name / ৩৩৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় আওয়ামীলীগের দু’গ্রæপের মধ্যে ধাক্কা ধাক্কীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ প্রাঙ্গনে মাইকে আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণের ঘোষনার সাথে সাথে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সমর্থকরা ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ও পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ খান ঝালু সমর্থকরা একই সাথে পুষ্পস্তবক অর্পনের সময় উভয় গ্রæপের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কা-ধাক্কী শুরু হয়। ততক্ষনাৎ নাচোল থানার অফিসার ইনচার্জ ইনচার্জ মিন্টু রহমান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সমর্থকরা মধ্যবাজার দলীয় কার্যালয়ে ও উপজেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু সমর্থকরা আওয়ামীলীগ কার্যালয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
বিজয় দিবসের কর্মসূচির মধ্যে উপজেলা প্রশাসন, নাচোল উপজেলা আওয়ামীলীগের দু’গ্রæপ, ছাত্রলীগ, পৌর যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ক্ষুদ্র ও নৃতাত্বিক গোষ্ঠি ও হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টা ১৫ মিনেটে জাতীয় পতাকা উত্তোলণ শেষে শান্তির প্রতীক পায়রা উড়ানো, সাড়ে ৮টায় পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাউয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ করা হয়। সকাল সাড়ে ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বিকেল ৩টায় সকলের অংশগ্রহণে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category