• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যথাযোগ্য মর্যাদায় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মহান বিজয় দিবস উদযাপন

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস’ ২০২২ উদযাপন করা হয়েছে। শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান খান (মুক্তা) এর নেতৃত্বে সকাল সাড়ে ৭টায় মিনিটে জুবেরি ভবন থেকে প্রভাতফেরী শুরু হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
উক্ত প্রভাতফেরী ও দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. আমজাদ হাসেন, কলা অনুষদের ডীন ও ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. ফজলুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ও ফোরমের উপদেষ্টা প্রফেসর ড. শাহেদ জামান, ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. মতিয়ার রহমান, সহসভাপতি প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, ফোরামের সাবেক সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রশীদ, সাবেক উপদেষ্টা প্রফেসর ড এনামুল হক, প্রফেসর ড. গলাম সাদিক, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল আলীম, প্রফেসর ড. সাবিরুজ্জামান সুজা, প্রফেসর ড. আনিসুর রহমান, প্রফেসর ড. মোঃ আতিকুল ইসলাম, প্রফেসর ড. আনোয়ারুল কবির ভুঁইয়া, প্রফেসর ড. সারোয়ার জাহান, প্রফেসর ড. কামরুজ্জামান, প্রফেসর ড. কুদরতি জাহান, প্রফেসর ড. নুরুল মোমেন, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. সোহেল হাসান, প্রফেসর ড. আসাদুল হক, প্রফেসর ড. হারুনর রশিদ, প্রফেসর ড. আলামিন সরকার, প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. আরিফুল ইসলাম, প্রফেসর ড. নেসার উদ্দিন, প্রফেসর ড. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. আমিরুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল হামিদসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আরো অনেক সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category