• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নওগাঁয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরাম কর্তৃক গৃহীত প্রকল্পের আওতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষক উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টাার নিজাম উদ্দিন জলিল জন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রম্যান নাইস পারভীনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ৬০০টি টিফিন বক্স, ২৫০টি স্কুল ব্যাগ, ১০টি বাইসাইকেল ও ২৬০ জোড়া প্লাস্টিকের বে তুলে দেন।
এরআগে সংসদ সদস্য ব্যারিষ্টাার নিজাম উদ্দিন জলিল জন উপজেলা চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল’ এর উদ্বোধন করেন ও ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category