• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গনেশ মহন্ত (৩৭) ও জি আর ১০৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত সাগর আলী (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার করে নাটের র‌্যাব-৫ ও আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো.কাওছার আলম।

গ্রেফতার গনেশ মহন্ত নওগাঁ জেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লার গোপাল মহন্তের ছেলে।

অপর দিকে পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী (২৩) কে গতকাল আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার কৃত সাগর আলী আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

রবিবার(১৬ নভেম্বর) দুপুরে আসামিদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মো.মনসুর রহমান বলেন,গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নাটোর র‌্যাব-৫ ও আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো.কাওছার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চকদেব নুনিয়াপাড়া এলাকা থেকে গনেশ মহন্তকে গ্রেফতার করে নাটোর র‌্যাব-৫।

অপর দিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী কে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।

দুই জন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category