• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৭

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ২৭
জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা
হয়।
বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো: আওয়ামী লীগ কর্মী মোঃ আলাল
উদ্দিন শেখ (৪৬), সে নগরীর মতিহার থানার চর-সাতবাড়িয়া এলাকার মৃত
তছের আলীর ছেলে ও চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত প্রত্যয়জিত বাগচী
বোবাই (২৯), সে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার
সত্যাজিত বাগচীর ছেলে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-
পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চাঁদাবাজি, অবৈধ দখল ও সন্ত্রাসী
কর্মকাণ্ডের অভিযোগে ২জন-সহ ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে
১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২জন মাদক মামলার আসামি এবং বাকি ৫ জন
অন্যান্য মামলায় অভিযুক্ত।
সোমবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category