• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় এনজিও’র কিস্তি পরিশোধে ব্যার্থ যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর বদলগাছীতে এনজিও কর্মীর চাপে সপ্তাহিক কিস্তি’র টাকা পরিশোধে ব্যার্থ এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সংসারের উপার্জন সক্ষম একমাত্র সন্তান এনজিও কর্মীর চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় বিধবা বৃদ্ধা মা কল্পনা রানী পাল বাকরূদ্ধ।এ বৃদ্ধা মায়ের একমাত্র অবলম্বন ছিল তার সন্তান।তার সেই সন্তান আটকে থাকা এনজিও ঋণের জাল থেকে রক্ষা পেলো নিজের জীবন দিয়ে।তবে সন্তান হারা অসহায় বিধবা বৃদ্ধা কল্পনা রানী পালের ভবিষ্যৎ নিয়ে স্থানীয়রা চিন্তিত।এই বৃদ্ধা বয়সে কল্পনা রানী পাল কি করবে এবং তার সংসার চলবে কিকরে এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যার আগে জেলার বদলগাছী উপজেলা মিঠাপুর গ্রামের পাল পাড়ায়।স্থানীয়রা জানান,ওই পাড়ার মৃত বাবু পালের পুত্র কৃষ্ণ কুমার পাল (২৬) এনজিও পদক্ষেপ আক্কেলপুর শাখা থেকে ৮০ হাজার টাকা লোন নেন।এ লোনের সপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে প্রায় এনজিও কর্মীর সঙ্গে তার বাকবিতন্ডা হতো।এদিন দুপুরে এনজিও পদক্ষেপের মাঠ কর্মী ইসমাইল হোসেন সপ্তাহিক কিস্তি’র জন্য কৃষ্ণ কুমার পালকে চাপ দেয়াসহ বিকেলের মধ্যে টাকা না দিলে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়।স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশিদ জানান,এনজিও কর্মীর ভয়ভীতি ও মানসিক চাপে এদিন বিকেল সারে ৫ টার দিকে নিজ বাড়িতে কৃষ্ণ কুমার পাল গলায় ফাঁস দেয়।এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই এনজিও’র মাঠ কর্মী ইসমাইল হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।তবে এনজিও পদক্ষেপের আক্কেলপুর শাখা ম্যানেজার সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন,তিনি ঘটনাটি সুনেছেন এবং এব্যাপারে কৃষ্ণ কুমার পালের সৎকারের জন্য অর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন,ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে বদলগাছী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category