ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় করেছে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)।
আত্রাইয়ে দায়িত্ব প্রাপ্ত ডিলার পবিত্র কুমার ঘোষ নিজে উপস্থিত থেকে উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে মোট ১২৭০ জন উপকার ভোগীদের মাঝে সুশৃঙ্খল ভাবে এ পণ্য বিক্রয় করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর )সকাল ১০ টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রিয়ের উদ্বোধন করেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ওয়াহিদুল ইসলাম।
এই সব টিসিবি পন্যের মূল্য, তৈল ২কেজি, চিন ১ কেজি, মুশুর ডাল ২কেজি, পুরো প্যাকেজের মূল্য ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,৮ নং হাটকালুড়া ইউ,পি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম,
মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল খালেক বিশা,মোঃ ইদ্রিস আলী বাবু,মোঃ বুলবুল আহম্মেদ,মোঃ সামসুর রহমান,মোঃ আজিজার, মোঃ সপন সরদার, মোঃ রফিকুল ইসলাম মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ বেগম আরা,মোছাঃ ডেজি আক্তার,মোছাঃ মর্জিনা বেগম প্রমুখ।