• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ ছয় মাস পর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. আলাউল ইসলাম। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, আত্রাইয়ের উন্নয়ন, জনসেবা বৃদ্ধি, মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবেন। পাশাপাশি একটি নিরাপদ ও উন্নত আত্রাই গড়তে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category