• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর পত্নীতলায় এক অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলায় পৈত্রিক জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলার নোদবাটি মৌজার হাল ২৫ নম্বর খতিয়ানের ৬৮৫ দাগে অবস্থিত ২৪ শতক পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক দখলে রেখে ভোগ করে আসছেন।
ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম উপজেলার ঘোষনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আফসার আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। খতিয়ান অনুযায়ী জমিটি তার বৈধ পৈত্রিক সম্পত্তি হলেও অভিযুক্তরা সেটি দখলে রেখে চাষাবাদ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন, নোদবাটি গ্রামের মৃত মীর বক্সের ছেলে ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ওসমান মেম্বার (৫২), বকুল হোসেন (৪৭), বক্কর হোসেন (৪৬) এবং পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের মৃত ইলিয়াসের ছেলে মিলন হোসেন (৩৫)।
ভুক্তভোগীর অভিযোগ, জমির বৈধ কাগজপত্র দেখিয়ে একাধিকবার জমিটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও অভিযুক্তরা তাতে কোনো কর্ণপাত করেননি। সর্বশেষ গত ১২ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়ভাবে আপস-মীমাংসার উদ্দেশ্যে অভিযুক্তদের কাছে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তিনি আরও অভিযোগ করেন, এর আগে স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে জমিটি বুঝে নিয়ে দুই বছর ধরে চকভবানী গ্রামের আবু বক্কর সিদ্দিক নামে এক বর্গাদার সেখানে চাষাবাদ করেন। তবে পরবর্তীতে প্রতিপক্ষরা পুনরায় জোরপূর্বক জমিটি দখলে নিয়ে আতব ধান রোপণ করেন। এ ঘটনায় মিলন হোসেন সরাসরি জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জমির মালিকানা অস্বীকার করার পাশাপাশি ভবিষ্যতে জমির দাবি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
এবিষয়ে সাইদুল ইসলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পত্নীতলা থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ওসমান আলী মেম্বার বলেন, “আমার বাবা মীর বক্স ১৯৬৪ সালে আফসার আলীর কাছ থেকে ওই খতিয়ানের চারটি দাগে মোট ৯০ শতক জমি ক্রয় করেন। সেই সময় থেকে আমরা বৈধভাবে জমিটি ভোগদখল করে আসছি।”
এবিষয়ে পত্নীতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category