• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় আওয়ামীলীগ নেতাসহ ৩জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
বাঘায় আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন ওরফে মতি(৫৯)সহ এজাহার নামীয় ২জন ও ওয়ারেন্টভূক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল মতিন ওরফে মতিকে রাজনৈতিক দুটি মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান (বাবলু) এর বাড়িতে ককটেল হামলা ও আড়ানির ঝিনা গ্রামে বিএনপির অফিস পুড়ানোর ঘটনায় মামলায় রয়েছে। মতি উপজেলার আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত-ফজের প্রাং এর ছেলে।
একই থানায় দায়ের করা অপর মামলায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া গ্রামের আবুল, কালাম এর ছেলে নীরব হোসেন ওরফে সম্রাট(২৫)কে এবং ওয়ারেন্টভূক্ত আসামী সুলতানপুর গ্রামের হান্নান এর স্ত্রী মোসাঃ লাখিকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭-১২-২০২৫) তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন জানান,আগের দিন মঙ্গলবার(১৬-১২-২০২৫) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category