• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর পদ্মার চরে ৪৬ লাখ টাকা মূল্যের ১৫টি ভারতীয় মহিষ জব্দ

দিনকাল বিডি ২৪ / ২৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চল থেকে
১৫টি ভারতীয় মহিষ জব্দ করেছে ব্যাটালিয়ন (১ বিজিবি)। জব্দকৃত
মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (২৬ ডিসেম্বর), সকালে বিজিবি-১, এর পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ।
বিজিবি জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে
রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর, তালাইমারি, খিদিরপুর ও শাহাপুর
বিওপি’র সমন্বয়ে একটি আভিযানিক দল পদ্মা নদীর মিডিলচর এলাকায়
পাচার রোধে চারটি বিওপি’র ৬০ জন বিজিবি সদস্য অভিযান চালায়।
ওই সময় ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময়
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো বিভিন্ন
স্থানে ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশী চালিয়ে বিজিবি সদস্যরা ১৫টি ভারতীয় মহিষ জব্দ করে।
বিধি মোতাবেক জব্দকৃত মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা
হয়েছে।
জানা যায়, খানপুর বিওপি এলাকা থেকে ৪টি, তালাইমারি বিওপি থেকে
৫টি এবং খিদিরপুর বিওপি এলাকা থেকে ৬টি মহিষ জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে
বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম
প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের
অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category