• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে মিষ্টি তৈরির চুলার আগুন থেকে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি দোকান ঘর পুরে ছাই হয়েছে। এই ঘটনায় মুদি দোকানদারের সব মালামাল পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার সিম্বা বাসট্যান্ড বাজারে। জানা গেছে, সিম্বা গ্রামের তাছের উদ্দিনের পুত্র মুদি দোকানদার আব্দুল বারিক টুকু ও চা স্টল মোজাফ্ফর হোসেন বাসট্যান্ড এলাকায় পৃথক দুটি ঘরে বেশ কিছুদিন ধরে ব্যবসা করে আসছে। তাদের প্রতিবেশি মিষ্টি ব্যবসায়ী ইমদাদুল হক ওই মুদি দোকানের পাশে চুলা বসিয়ে মিষ্টি তৈরি করতো। চুলার আগুন মাঝে মধ্যেই পানি দিয়ে না নিভানোর কারণে এর আগে কয়েকবার মুদি দোকানের ভাড়াটিয়া টুকুসহ মার্কেটের মুল মালিক ওখান থেকে চুলা সরানোর কথা বললেও ইমদাদুল তা কর্ণপাত করে না। তার ধারাবাহিকতায় ওই চুলার আগুনে বুধবার মধ্য রাতে এই দুটি দোকান পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আব্দুল বারিক টুকু বাদি হয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মুদি দোকানদার টুকু জানান, ইমদাদুল আমার ক্ষতি করার জন্য বেশ কিছুদিন ধরে আমার দোকানের পাশে চুলা বসিয়ে মিষ্টি তৈরি করতো। যে কোন সময় আমার দোকানে আগুন লাগতে পারে এমন আশংকায় তাকে কয়েকবার চুলা সরাতে বলেছি কিন্তু সে শোনেনি। বুধবার মধ্যরাতে তার চুলার আগুনে আমার দোকান ঘর পুরে ছাই হয়েছে। আমি তার বিচাই চাই। মিষ্টি দোকানদার ইমদাদুল হক জানান, আমি যাথারীতি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোর চারটার দিকে খবর পাই টুকুর দোকানে আগুন লেগেছে। তার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে এমন ধারণা তিনি নাকোচ করে দেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, সিম্বা বাজারে দোকানে অগ্নিকান্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত ¯স্বাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category