• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ২৩৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আনিসুর রহমান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামী ও দশ-দলীয় জোট মনোনীত নাটোর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ অংশ নেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মালঞ্চি বাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা একেএম আফজাল হোসেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ও দশ-দলীয় জোটের মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সত্য তুলে ধরেন বলেই জনগণ সঠিক তথ্য জানতে পারে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, দশ-দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি বিশ্বাস করি—সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোথাও বিভ্রান্তি, সহিংসতা কিংবা অপতথ্যের বিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি বলে তিনি মন্তব্য করেন।

এ সময় এনসিপির উপজেলা শাখার আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category