মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-
সারাদেশের ন্যায়, ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মালামাল
হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী
রির্টার্নিং অফিসার গোলাম রব্বানী সরদার ও উপজেলা নির্বাচন
অফিসার দুলাল হোসেন। আজ বেলা ১১টা থেকে ৫৭টি
ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল সংশ্লিষ্ট প্রিজাইডিং
অফিসারসহ কর্মকর্তাদের নিকট হস্তান্তর শুরু হয়। উপজেলা
নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্নিং অফিসার গোলাম
রব্বানী সরদার জানান, সমস্ত প্রস্তুতি সম্পন্ন। উপজেলার ৫৭টি
ভোট কেন্দ্রের ২৬২টি বুথে ৬৬হাজার ৬৭ জন পুরুষ ও ৬৬ হাজার
৪০৫ জন মহিলাসহ মোট ১লাখ, ৩২ হাজার ৪৭২ জন ভোটার সকাল
সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণভোট ও ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন। প্রতিটি কেন্দ্রে
সিসি ক্যামেরা স্থাপন, অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য
নিয়োগসহ সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বছর ১হাজার
৪৬৪ জন পোস্টাল ভোটে অংশগ্রহণ করেছেন। এদিকে ১২
ফেব্রুয়ারী সকাল ৮টার মধ্যে এ আসনের বিএনপি
মনোনীত(ধানের শীস) প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমিনুল
ইসলাম নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়
কেন্দ্রে ভোট দিবেন। অন্যদিকে জামায়াতে
ইসলামীর(দাঁড়িপাল্লা)্#৩৯;র প্রার্থী ড. মু. মিজানুর রহমান সকাল
সাড়ে ৭ টায় রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে ভোট দিবেন