• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের আড়পাড়ায় জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫, যৌথ বাহিনীর হাতে আটক ৬

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে শুরু হয়ে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। কিছু সময় ধরে থেমে থেমে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল জানান, এখন পর্যন্ত ১৫ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের ৬ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category