• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে পানির অভাবে ধান রোপণ হয়নি কয়েক একর জমিতে।।

দিনকাল বিডি ২৪ / ৩৭৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে পানি না পাওয়ায় ধান রোপন করা হয়নি কয়েক একর জমিতে।
ডিপ মালিকদের দ্বন্দ্বে কৃষকেরা হয়ে পড়েছে দিশেহারা।
সরজমিনে গিয়ে কৃষকদের মুখ থেকে জানা যায় ওই এলাকার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন ও পাশের এলাকার আবু সাঈদ
সরকারের সঙ্গে ডিপের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে।
সেই ঝামেলার বলি হয়েছেন কৃষকেরা।
আবু সাঈদ সরকারের অভিযোগের ভিত্তিতে মোজাফফর হোসেন এর ডিপের লাইন বিচ্ছিন্ন করা রয়েছে।
কৃষকদের অভিযোগ মোজাফফর হোসেনের ডিপের লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কিন্তু অপরদিকে আবু সাঈদ সরকার আমাদের জমিতে তার ডিপ থেকেও পানি দিচ্ছে না তাহলে আমরা জমি চাষ করব কিভাবে।
এ বিষয়ে মোজাফফর হোসেনের ছেলে নিয়াজ মোরশেদ জানান আবু সাঈদ সরকারের ভিত্তিহীন অভিযোগের কারণে আমাদের ডিপের লাইন বিচ্ছিন্ন করেছে বিষয়টি ইতিপূর্বে কয়েকবার সমাধান হয়েছে কিন্তু তারা জোরপূর্বক ক্ষমতার বলে আমাদের ডিপ বন্ধ রেখেছে যার কারণে কৃষকদের পানি দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন
এই এলাকায় আবু সাঈদ সরকারের কোন জামি নাই তিনি এসেছেন পানির ব্যবসা করতে।
ক্ষমতার বলে তিনি জোরপূর্বক আমাদের উপর জুলুম নির্যাতন করছে।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সেচ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি খুরশিদ আলম মতি সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন।
এরপরেও হয়রানিমূলকভাবে আমাদের ডিপের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

কৃষকদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করে তাদের জমিতে পানি সরবরাহ করা হোক তা না হলে পানির জন্য তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার দিয়েছেন পানি বঞ্চিত কৃষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category