• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে যুবক সাব্বির হত্যা: প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর শাহমখদুম
থানা এলাকায় যুবক সাব্বির (২২) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার
প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে জাসন আদালতে ১৬৪ ধারায়
জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতে হাজির করা
হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গতকাল বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে
নগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিল পাড়া এলাকায় পূর্ব
শত্রুতার জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত
অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই আসামি
পালিয়ে যায়।
নিহত সাব্বির নগরীর শাহ মখদুম থানার বাসিন্দা শাহিন
ইসলামের ছেলে।
হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই পদ্মার চর
খিদিরপুর এলাকা থেকে প্রধান আসামি রবিউল ইসলামকে
গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি
উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা
হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category