• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর রাণীনগরে রাইডো কমিটির আত্মপ্রকাশ

দিনকাল বিডি ২৪ / ২৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে একঝাঁক প্রাণবন্ত তরুণ শিক্ষার্থীরা একটি উদ্যমী উপজেলা গড়ার উদ্দেশ্যে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) এর প্রথম কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এতে চিফ কো-অর্ডিনেটরের দায়িত্বে ডাঃ মোঃ রুমন হোসেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা পরিষদের এক বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি কমিটি প্রকাশিত হয়।

প্রথম নবগঠিত ৭টিম বিশিষ্ট রাইডো এক্সিকিউটিভ কো-অর্ডিনেশন টিম প্রকাশিত হয়েছে। কো-অর্ডিনেশন টিমের
অন্যান্য সদস্যরা হলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্য মোঃ নিশান ও আল ফাহিম, ইভেন্ট ম্যানেজমেন্ট ও লজিস্টিকস টিমের সদস্য নির্ভীক শাহ রুদ্র, রোমান ইসলাম, মোঃ রাফিউল ইসলাম, মোঃ আসাদ নূর, মোঃ নাইমুর রহমান, মোঃ মিজান হোসেন, ফাইন্যান্স এন্ড রিসোর্স টিমের সদস্য

মোঃ আশিকুর রহমান, মোঃ তামিম ইসলাম, মোঃ আল শাহরিয়ার সাকিব, মোঃ ইমরান ইসলাম, আইটি এন্ড মিডিয়া টিমের সদস্য মোঃ রাব্বি হোসেন, মোঃ ফাইম ইকবাল, মোঃ আব্দুল্লাহ সাজিদ, লোকাল কো-অর্ডিনেশন টিমের সদস্য মোঃ রিপু হোসেন, মোঃ মিরাজুল ইসলাম শিহাব, এডুকেশন এন্ড রিসার্চ টিমের সদস্য মোঃ সাদমান সাদিক, মোঃ আরাফাত সরকার, পাবন, রিফাত সাজিদ, স্পোর্টস এন্ড কালচার টিমের সদস্য মোঃ আলামিন ইসলাম, মোছাঃ রিয়ামুনি আক্তার ও শহীদ।

এছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট এসোসিয়েট মেম্বার উইং প্রকাশিত হয়েছে।

পর্যায়ক্রমে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ১১টিম বিশিষ্ট রাইডো এক্সিকিউটিভ কো-অর্ডিনেশন কমিটি পরিচালিত হবে ।

উল্লেখ্য, রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি উপজেলার স্কুল, কলেজ, অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতা এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান, রাইডো ম্যারাথন, রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবার্ষিকী উদযাপন, ছবি প্রদর্শনী, ইফতার সময়সূচি বিতরণ, বিভিন্ন অনলাইন কর্মশালার আয়োজন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category