খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : টহল পুলিশ নৈশ্য প্রহরি থাকা সত্বেও বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে ব্যবসা প্রতিষ্টানে চুরি প্রবনতা বাড়ছে। গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) আদমদীঘি উপজেলা পরিষদের সামনে আবারো দুই দোকানে চুরি ও বাসাসহ অপর ব্যবসা প্রতিষ্ঠানে দরজার তালা ভেঙ্গে চুরির চেষ্টা ঘটনা ঘটেছে। এসব চুরি ঘটনায় ব্যবসায়ী মহল আতংকিত হয়ে পড়েছে। পরপর চুরি ঘটনা ঘটলেও পুলিশ কোন চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি।
জানাযয়, বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহার পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে পুলিশ টহল ও নৈশ্য প্রহরি থাকা সত্বেও থামছেনা চুরির ঘটনা। দিনদিন চুরি প্রবনতা বাড়লেও চোর সনাক্ত কিংবা মালামাল উদ্ধার হচ্ছেনা। প্রাপ্ত তথ্যানুসারে গত ১৬ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘির তালশন গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন চাল ব্যবসায়ী বাচ্চু মিয়ার চাল গুদাম থেকে ৪৫ বস্তা চাল চুরি, একই রাতে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অরুন কুমার শীলের সান ভ্যারাইটি স্টোর দোকান ঘরের তালা কেটে চোরেরা দোকান ঘরে রাখা ১৫ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার ২০ ডিসেম্বর রাতে আদমদীঘি উপজেলার সামনে জনৈক হামিদুলের পান দোকান থেকে পান সিগারেটসহ অন্যান্য মালামাল ও একই রাতে পাশের সায়েম ওয়েলডিং ওয়ার্কসপ দোকানের তালা ভেঙ্গে ১০ হাজার টাকাসহ লোহার এ্যাঙ্গেল চুরি যায়। গত ৫ মাস আগে ওই প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটে। এছাড়া ওই রাতেই ব্যবসায়ী বেলাল হোসেনের মদিনা থাই এ্যলোমনিয়াম ও ইউপিসি ট্রেডার্স ও রেনু নামের এক মহিলার বাসার দরজার তালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করে চুরির চেষ্টা করে। এসব চুরি ঘটনায় ব্যবসায়ী মহল আতংকিত হয়ে পড়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এসব ছিচকে চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। তবে স্থানীয় ভাবে পাহারার ব্যবস্থা করা হলে চুরির প্রবনতা হবেনা।
#