• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে ছোট যমুনা নদীর বুকে বোরো সহ বিভিন্ন ফসল চাষ, করছে কৃষকেরা।

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

হাফিজার রহমান,বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি,

নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীর বুকে বোরো ধান সহ চাষ হচ্ছে বিভিন্ন ফসল
প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পূর্বাভাষ। বদলগাছী উপজেলার কোল
ঘেষে ছোট যমুনা নদী প্রবাহিত। নদীর কথা ভাবতেই মনে পড়ে কবিতার
কথা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল
থাকে। কবির এই কাব্য কথার সাথে বর্তমান নদীর চিত্র একবারেই ভিন্ন।
মূলত বর্ষা মাসে ১/২ মাস নদীতে জোয়ার থাকে বিগত কয়েক বছর
থেকে ছোট যমুনা নদী আগাম শুকিয়ে উঠায় নদীর বুকে
সাফল্যজনকভাবে বোরো ধান সহ বিভিন্ন ফসল চাষ করছে কৃষকেরা।
নদীর আশে পাশের কৃষকরা গত বছর ছোট যমুনা নদীর বদলগাছীর
সিমানার মধ্যে অধিকাংশ এলাকা জুড়ে নদীর বুকে ধান চাষ করেছে।
চলতি বোরো মৌসুমে নদীর বুকে ধান,মিষ্টি আলু,তিল,মরিজ চাষাবাদ
করতে দেখা যায়। অথচ একসময় নদীই ছিল এই এলাকার যোগাযোগ
ব্যবস্থার অন্যতম পথ। নদী ছিল যৌবন জোয়ারে পুরিপূর্ন। নদীতে চলত পাল
তোলা নৌকা। দূর থেকে ভেসে আসত মাঝি মালার গানের সুরের
মুর্ছনা। এখন নদীর জোয়ারের সেই কল কল শব্দ ঝড় ঝড় করে নেমে আসা
ঝরনা এখন শুধুই স্মৃতি হয়ে দাড়িয়েছে। নদনদী দেশের প্রাণ, এখন সেই
নদীই যেন নি®প্রান। এখন শুধুই একটি মরা খালের পরিনত হয়েছে।
জলবায়ু পরিবর্তন আর প্রকৃতির বিরুপ প্রভাবে নদীকে নিয়ে যত ছন্দ
কবিতা গান সব কিছূতেই যেন কলম থমকে দারিয়েছে। মানুষের প্রেম
ভালোবাসার নিবির ছায়াতলে হৃদয়ের মাঝে যখন নানা স্বপ্ন আঁকে।
স্বপ্ন্ধসঢ়; জাগে কল্পনা আর স্মৃতির মহাবনে ভেষে বেড়াতে। তখন সুখ দুঃখ
আবেগ অনুভুতি যেন হৃদয়কে নানা ভাবে দোলা দেয়। আবেগময় হৃদয়ের
স্বপ্ন কথা শুকনো নদীর সংগে তুলনা করেন কবি। কবির সাহিত্য বা
কবিতায় ছন্দ কথা নিয়ে গীটারের ঝংকারে শিল্পীর গানে সুরে সুরে
মানুষের মনকে ব্যকুল করে তোলে এমন একটি গান আমার একটা নদী
ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না কূল ছিল না ছিল শুধূ
ঢেউ।”বদলগাছীর উপর দিয়ে প্রবাহিত সেই খরস্রোতা ছোট যমুনা
নদী শুধু মাত্র বর্ষাকালে কয়েক দিনের জন্য ফুটে উঠে নদীর চিত্র। এখন নদীর
তলায় চাষাবাদ হচ্ছে ধান। ছোট যমুনা নদীর বর্তমান গতিপথ কুল
কিনারা দেখে উপজেলার সচেতন মহলের ধারনা আগামী ১৫-২০ বছর পর

ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরা কবির কাব্য কথা বা শিল্পীর গানের কথার মতই
হয়তো মনে করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category