• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাঘা উপজেলায়
সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন
নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘালালপুর সড়কের বাঘা
উপজেলার চণ্ডীপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা
ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে বাঘা থানায় নেওয়া
হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজিচালক
আব্দুর রহমান শরিফুল (৪৫), সিএনজির যাত্রী একই উপজেলার
বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং
শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
আহত হয়েছেন শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে
শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের
স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া থেকে
একটি সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে
আসছিল। এ সময় বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় পৌঁছালে
বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত
আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর
থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে
আসছিল। পথে ভটভটির সঙ্গে সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন
নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করে থানায় রাখা
হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category