• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৯৯৯-এ আর্তনাদ, ওসির হুমকি: মান্দায় ভুক্তভোগীর বাড়িতে এবার অগ্নিসংযোগ

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও মেলেনি পুলিশের সহায়তা। উল্টো প্রতিকারের আশায় থানায় গিয়ে মিলল ‘চাঁদাবাজি মামলায়’ ফাঁসানোর হুমকি। নওগাঁর মান্দায় একটি প্রভাবশালী মহলের তাণ্ডবে নিঃস্ব হয়ে পড়া একটি পরিবার এখন দ্বারে দ্বারে ঘুরছে বিচারের আশায়। সবশেষ গত ১২ মার্চ (বৃহস্পতিবার) রাতে ভুক্তভোগী পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের তৈয়ব প্রামানিকের ছেলে রজব আলী গং-এর সঙ্গে একই গ্রামের তমিজ উদ্দিন চকদার গং-এর একটি স্কুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৭ মার্চ (শনিবার) দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রজব আলীর পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবে বিবাদমান জমির কয়েকশ গাছ কেটে ফেলা হয়, ঘরবাড়িতে ভাঙচুর চলে এবং পুকুরের মাছ লুট করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় প্রাণভয়ে তারা বারবার ৯৯৯-এ কল দিলেও রহস্যজনক কারণে পুলিশ ঘটনাস্থলে আসেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তায় হামলাকারীরা দীর্ঘ সময় ধরে ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ পায়।

ঘটনার এক পর্যায়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৯৯৯-এর কনফারেন্স কলে কথা বলার সময় ওসির অপেশাদার আচরণের প্রমাণ মেলে। ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলতে শোনা যায়, “বেশি বাড়াবাড়ি করলে বা বেশি কথা বললে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।” একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন হুমকিতে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

ওসির হুমকির রেশ কাটতে না কাটতেই গত ১২ মার্চ রাতে ভুক্তভোগী রজব আলীর বসতবাড়ি, খড়ির ঘর ও খড়ের পালায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, প্রথম হামলার পরই যদি প্রশাসন কঠোর হতো, তবে দ্বিতীয়বার এই আগুনের ঘটনা ঘটত না। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হুমকির বিষয়টি অস্বীকার করে মান্দা থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।” তবে ভাইরাল হওয়া অডিওর কণ্ঠস্বর নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দেননি।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচারের দাবিতে জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category