বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ক্ষদ্র নৃ-গোষ্ঠির
সুফল সুফলভোগিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কারা হয়েছে। গত ১৪
মার্চ সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে বিতরণ
অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান
ছনি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁÑ৩ মহাদেবপুর-
বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি নওগাঁ
জেলা প্রাণিসম্পদ অফিসার মাহাফুজার রহমান। অন্যান্নদের মধ্যে বক্তব্য
রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, বদলগাছী
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু,বদলগাছী থানার
অফিসার ইনর্চাজ লুৎফর রহমান। সার্বিক উপস্থাপনায় ছিলেন
প্রাণিসম্পদ দপ্তরের ভেটিনারী সার্জন নাজমুল হক। এসময় অনগ্রসর
ক্ষদ্র নৃগোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সুফল
ভোগিদের মাঝে ছাগল সহ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী বলেন ইতি মধ্যে ২শ জন সুফল
ভোগিদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আগামীতে আরো ১৫০জনের
মাঝে ছাগল সহ উপকরণ বিতরণ করা হবে।