• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ডেঙ্গুসহ মশাবাহিত
বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির
উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া
ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর
রহমান মিনু বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে
দেশবাসীকে রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে
দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা
কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী
শনিবার থেকে সারাদেশে প্রতি শনিবার এ অভিযান পরিচালিত
হবে।
তিনি বলেন, রাজশাহীর প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে
স্থানীয় মানুষকে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ থেকে
সুরক্ষা দিতে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। নিয়মিতভাবে
খাল, ডোবা ও জলাশয় পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার কমবে এবং
জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
ভূমিমন্ত্রী আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
একসময় খাল খননের মাধ্যমে দেশে মৎস্য চাষ বৃদ্ধি, কৃষি জমিতে
সেচ সুবিধা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ফিরিয়ে
আনার উদ্যোগ নিয়েছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতা
রক্ষায় বর্তমান উদ্যোগগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট
শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার
মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো.
জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের
কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা,
সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category