• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মেহরাজ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

বুধবার (১৮মার্চ ) দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুরগামী একটি মোটরসাইকেল চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান মেহরাজ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহরাজ কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার শিমুলের ছেলে।

এ ব্যাপারে , মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category