• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পয়না আদর্শ মহিলা ক্বওমী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা’র উদ্যোগে এক সুধী সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পয়না আদর্শ মহিলা ক্বওমী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা’র উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রায় দেড় হাজার আমন্ত্রিত মেহমান ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুহতামিম সাদেকুল ইসলাম, পরিচালনা কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও কোষাধ্যক্ষ আলহাজ্ব হায়দার আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় নারী শিক্ষার প্রসারে এই মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে প্রতিষ্ঠানের মানোন্নয়নে ও দ্বীনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category