• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।পার্বতীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নববর্ষকে ঘিরে এ আয়োজনের মাধ্যমে সম্প্রীতি, ঐক্য এবং নতুন বছরের শুভ সূচনার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এ উৎসব পার্বতীপুরবাসীর মাঝে এনে দিয়েছে নতুন প্রাণের সঞ্চার।
পার্বতীপুর উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরন অনুষ্ঠানে মোঃ সাদ্দাম হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,মাহমুদ হুসাইন রাজু সহকারী কমিশনার (ভূমি),উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন,সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category