• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকেসামনে রেখে নওগাঁর মান্দায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
পরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বদন খেলার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category