• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা শেরপুরে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা

দিনকাল বিডি ২৪ / ১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে এবং ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ কৃষক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সতীহাটে এ কর্মসূচি পালিত হয়।
কর্মশালায় সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এবিএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়লা শারমিন বলেন, “জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে অল্প জমিতে অধিক ফলন পেতে আধুনিক উৎপাদন কলাকৌশল ও উচ্চফলনশীল হাইব্রিড জাতের বিকল্প নেই।” বিশেষ করে আমন মৌসুমে ব্র্যাকের জনপ্রিয় জাত ‘ব্র্যাক ধান ১০’ ও ‘রাজা’ ধান চাষের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালায় ব্র্যাক সিডের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম কৃষকদের আধুনিক বীজতলা তৈরি, সঠিক বয়সে চারা রোপণ এবং সার ও সেচ ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন । এছাড়া ধানের উৎপাদন বাড়াতে লাইন লোগো ও পার্সিং পদ্ধতির উপযোগিতা তুলে ধরা হয়। আধুনিক কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে ব্র্যাক স্প্রেয়ারের ব্যবহার কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
ধানের ব্লাস্ট, বিএলবি ও বাকানি রোগ দমনে এবং মাজরা পোকা ও বিপিএইচ (কারেন্ট পোকা) নিয়ন্ত্রণে জৈব বালাইনাশকের কার্যকারিতা নিয়ে কৃষকদের সতর্ক করা হয়। প্রশিক্ষণে ব্র্যাক সিডের বিশেষজ্ঞরা ধানের চিটা রোধ এবং চালের উজ্জ্বলতা বৃদ্ধিতে আধুনিক ‘হারভেস্টিং ও পোস্ট হারভেস্টিং’ পদ্ধতির দিকনির্দেশনা দেন।
কর্মশালায় এলাকার প্রায় ৬০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকরা বলেন, এই ধরনের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন। এতে চাষাবাদে খরচ কমে আসার পাশাপাশি অধিক মুনাফা অর্জনের পথ সুগম হচ্ছে।
আয়োজকরা জানান, ব্র্যাক সিড বিশ্বাস করে দেশজুড়ে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বজায় থাকবে। অনুষ্ঠানে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র টিএসও মো. সবুজ উদ্দিন,ব্র্যাক সিডের মনোনীত ডিলার মো. আব্দুল মান্নান মানিক এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category