• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা শেরপুরে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা

দিনকাল বিডি ২৪ / ৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সমাপনী দিনের কার্যক্রম শেষে বিশাল অংকের ঋণ আদায় ও অর্জিত মুনাফার তথ্য নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে নওগাঁ জোনে মোট ১১ কোটি ২০ লক্ষ টাকা আদায় হয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের বকেয়া বা খেলাপি (শ্রেণীকৃত) ঋণ আদায় হয়েছে ২ কোটি ৬৫ লক্ষ টাকা। বিশেষ এই ক্যাম্পের প্রথম দিনে শুধুমাত্র নওগাঁ সদর শাখাতেই সরাসরি ৫২ লক্ষ টাকা আদায় হয়েছিল।
এদিকে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রাকাব নওগাঁ জোন ব্যাংকিং কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই জোনে ৪৫০ কোটি টাকা আমানতের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ১০ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে। এই সাফল্যের মাধ্যমে রাকাব-এর সকল জোনের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নওগাঁ।
উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে উপস্থিত ছিলেন নওগাঁ জোনের জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম ও শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম বলেন, “আমরা সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের হালখাতায় গ্রাহকদের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমানত বৃদ্ধি ও ঋণ আদায়ের এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে চাই।”
রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণের স্থিতি কমিয়ে আনা। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, ব্যাংকের প্রতি তাদের আস্থা বেড়েছে। নিয়মিত ঋণ পরিশোধের ফলে কৃষকরা এখন পুনরায় নতুন ঋণ সুবিধা নিতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রতি বছরই বাংলা নববর্ষ উপলক্ষে জোন ভিত্তিক এ ধরনের হালখাতা ও মেলার আয়োজন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এবারের হালখাতায় বিপুল পরিমাণ ঋণ আদায় ও মুনাফা অর্জনে ব্যাংকের তারল্য ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category