• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা শেরপুরে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

দিনকাল বিডি ২৪ / ৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে প্রকাশ্যে তুলে নিয়ে সংসদ সদস্যের বাসভবনের নিচে ‘টর্চার সেলে’ অমানুষিক নির্যাতনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মামলার প্রধান আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকলেও আদালতে আত্মসমর্পণকারী চার আসামীর মধ্যে একজনকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তিনজনকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন আদালত। এদিকে, ঘটনার প্রতিবাদ ও পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো উপজেলায়।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল) নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ হাজির হয়ে মামলার ছয় আসামী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদী হাসান ৬ নম্বর আসামী সিদ্দিক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে, ২ নম্বর আসামী গোল্ডেন, ৪ নম্বর আসামী মকবুল এবং ৫ নম্বর আসামী নয়নকে পুলিশি তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত শর্তসাপেক্ষ জামিন প্রদান করা হয়। তবে ১ নম্বর আসামী মোহাম্মদ আলী ও ৩ নম্বর আসামী শহিদুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার এবং বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির।
বিএনপি নেতাকে নির্যাতনের প্রতিবাদে গত সোমবার বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির একটি অংশ। একইদিন সন্ধ্যায় মান্দার ফেরিঘাট এলাকায় সংসদ সদস্যের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের একটি অংশ। এর পরের দিন মঙ্গলবার বিকেলে প্রসাদপুর বাজারে নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এমপির সমর্থিত অপর একটি অংশ। এই পাল্টাপাল্টি কর্মসূচি ও রাজপথ দখলের লড়াইকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, মামলার প্রধান আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, মৈনম ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের একটি ‘গায়েবি’ চাঁদাবাজি মামলায় জনৈক জজের প্রভাবে পুলিশ অতি উৎসাহী হয়ে মাদ্রাসা শিক্ষক মেহেদী হাসানকে ওয়ারেন্ট ছাড়াই আটক করে জেলহাজতে পাঠিয়েছিল। অথচ কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের আকরাম হোসেন নামে এক শিক্ষক দম্পতির বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের এই ‘দ্বিমুখী’ আচরণ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড় থেকে আবুল কালাম আজাদকে তুলে নিয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বাসভবনের নিচতলায় আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে তার কানের পর্দা ফেটে যায় এবং শরীরে গুরুতর জখম হয়। এ ঘটনায় গত ১১ এপ্রিল ভিকটিমের স্ত্রী ছালমা খানম বাদী হয়ে মান্দা থানায় ১৮ নম্বর মামলাটি দায়ের করেন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় না আনলে রাজনৈতিক এই সহিংসতা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category