• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসন বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে তেল নেই বলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার নওগাঁর মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল ৩৯০০ লিটার ডিজেল: ব্যবস্থার আশ্বাস ইউএনও’র বাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশু তেল নেই বলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রামেক হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান শেরপুরের শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন বদলগাছীতে টিফিন সরবরাহের অব্যাবস্থাপনা শিক্ষার্থীদের মাঝে অনীহা।

রাণীনগরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মন্ডল (৪২) নামে এক কৃষি বিষয়ক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ২০০১ সাল থেকে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা।
​গত ৮ এপ্রিল স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে নবম শ্রেণির এক ছাত্রীকে গাইড বই দেওয়ার নাম করে বিদ্যালয়ের কমনরুমে ডেকে নেন সহকারী শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল। সেখানে তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় উত্তেজিত জনতা ঘটনার বিচার দাবিতে বিদ্যালয় ঘেরাও করে। এ সময় তারা শিক্ষকদের দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক শ্রীদাম কৌশলে গা-ঢাকা দেন। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসনের অনড় অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হলে স্থানীয় জনতা শান্ত হয় এবং অবরুদ্ধ শিক্ষকদের মুক্ত করা হয়।

​ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামাণিক জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।: বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও রাকিবুল হাসান বলেন, “ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​বর্তমানে অভিযুক্ত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল পলাতক থাকায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category