• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর দূর্গাপুর এলাকা থেকে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

রোববার (২০ এপ্রিল) ভোর রাত পৌনে ৪টায় দূর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৫ সূত্র জানায়, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category