• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন মহাদেবপুরে জমি দখল ও ধান কেটে নেওয়ার অভিযোগ: নিরাপত্তাহীনতায় পথে পথে ঘুরছেন ভুক্তভোগী পরিবার রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারে মাঠে রাসিক প্রশাসক গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহী নগরীর রামচন্দ্রপুর বৌ-বাজারে দ্বিগুণ খাজনা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাসিক কর্তৃপক্ষের রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মহাদেবপুরে নতুন ভবনে নওহাটা পুলিশ ফাঁড়ির উদ্বোধন বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজাউল ইসলাম মান্দায় বিএনপি নেতাকে টর্চার সেলে নির্যাতন:‘পলাতক’ মোহাম্মদ আলী মে দিবসের র‌্যালিতে সামনের সারিতে

বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারে মাঠে রাসিক প্রশাসক

দিনকাল বিডি ২৪ / ২১ Time View
প্রকাশঃ শনিবার, ২ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আগামী বর্ষা মৌসুমে
জলাবদ্ধতা রোধে রাজশাহী মহানগরীর প্রাইমারি ও সেকেন্ডারি
ড্রেন থেকে কাদামাটি অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন
করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ
মাহফুজুর রহমান রিটন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা
পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে তিনি চলমান
কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয়
নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবা নিশ্চিত
করতে সরকার দায়িত্ব দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী নগরীর
উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে দিনরাত কাজ চলছে।
আসন্ন বর্ষায় জলাবদ্ধতা এড়াতে এক্সাভেটরের মাধ্যমে প্রাইমারি ও
সেকেন্ডারি ড্রেনের কাদামাটি উত্তোলনের পাশাপাশি শ্রমিকদের
মাধ্যমেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেখানে প্রয়োজন সেখানে রাতেও ড্রেন
পরিষ্কারের কাজ চলবে। একই সঙ্গে নাগরিকদের ড্রেনে ময়লা-
আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।
শনিবার প্রথমে বর্ণালীর ঢালান রেলক্রসিং এলাকায় বড় এক্সাভেটর
দিয়ে প্রাইমারি ড্রেনের কাদামাটি অপসারণ কাজ পরিদর্শন
করেন প্রশাসক। পরে মুথুরডাঙ্গার মোড় এলাকায় শ্রমিকদের
মাধ্যমে সেকেন্ডারি ড্রেন পরিষ্কার কার্যক্রম, সিটি হাট
এলাকায় মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ২ নম্বর ওয়ার্ডের
আশ্রয়ন প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৬ নম্বর
ওয়ার্ডের আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে
ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল
করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান
পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের
সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category