• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

নেত্রকোণা প্রতিনিধি

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, এ বছর কৃষকরা যত পরিমাণ ধান দিতে পারবেন, সরকার তা সংগ্রহে প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রবিবার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোণায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীের নির্দেশনায় কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে হাওরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনায় নিয়ে চাল সংগ্রহের নির্ধারিত সময় এগিয়ে আনা হয়েছে। এর ফলে কৃষকরা দ্রুত ধান বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, নেত্রকোণার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, বিএনপি নেতা মাহফুজুল হক, মনিরুজ্জামান দুদু, শফিকুল কাদের সুজা, সালাউদ্দিন খান মিল্কীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নেত্রকোণায় ২ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category