• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার
এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত
হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দ্রুতগামী একটি ড্রামট্রাকের চাপায় ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং বিক্ষোভে ফেটে পড়ে।
পরে শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে
ট্রাক দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে
আসতে বাধা দেয়।
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের হামলার শিকার হন সাংবাদিকরা।
এক সাংবাদিকের মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category