• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় পারিবারিক কলহে নববধূকে শ্বাসরোধে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ফাল্গুনী নামে এক নববধূকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় ঘাতক স্বামী মো. মোরশেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগে আরজি নওগাঁ ডাঙ্গাপাড়ার মো. পিন্টুর ছেলে মোরশেদের সঙ্গে ফাল্গুনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। এরই জেরে গত বুধবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে মোরশেদ তার স্ত্রী ফাল্গুনীকে বিছানার ওপর ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখে। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মোরশেদকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও পুলিশের বিশেষ টিমের ক্রমাগত জেরার মুখে সে স্বীকার করে যে, রাগের মাথায় সে নিজেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে আসামি ঘটনাটি গোপন করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের বিশেষ টিমের দক্ষ জিজ্ঞাসাবাদে সে সত্য স্বীকার করতে বাধ্য হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।”
ঘটনার বিষয়ে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সূত্রপাত। আমরা খবর পাওয়ার সাথে সাথেই পদক্ষেপ নিয়েছি এবং অভিযুক্তকে আইনের আওতায় এনেছি। নারীর প্রতি সহিংসতা ও এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। মামলাটির তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঘাতক মোরশেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নববধূর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category