• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা রক্ষা করতে গিয়ে নাতির ছোড়া হাঁসুয়ার আঘাতে দাদির মৃত্যু হয়েছে| নিহত ওই দাদির নাম মর্জিনা বেগম (৫০)| তিনি উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোকাব্বের আলীর স্ত্রী|

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে| পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের হাঁসের বাচ্চা খেয়ে ফেলেছিল| ঘটনার দিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাঁসুয়া ছুড়ে মারে| তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে গিয়ে দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়|

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক ডা. সুনীলের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়| পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মারা যান| নিহতের পরিবার জানায়, শিশুর অসাবধানতাবশত ছোড়া হাঁসুয়ার আঘাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে|

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, নিহতের পরিবারের কোনো দাবি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category