• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশে ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে এসব বেঞ্চ স্থাপন করা হয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামেক ক্যাম্পাসে ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রোগীর স্বজনদেরও অপেক্ষার সময় বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ক্যাম্পাসের ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ চললেও বসার স্থান না থাকায় ভোগান্তিতে পড়তে হতো সংশ্লিষ্টদের।

গত ২৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় শিক্ষার্থীরা তাঁর কাছে বেঞ্চ স্থাপনের দাবি তুলে ধরেন। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেঞ্চ স্থাপন করা হয়।

জানা গেছে, ইতোমধ্যে ক্যাম্পাসে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে। আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত বেঞ্চগুলো শিক্ষার্থীদের বিশ্রাম এবং রোগীর স্বজনদের সাময়িক অবকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, “রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। এতে রাজশাহী মেডিকেল কলেজ আরও আধুনিক ও প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category