মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর কাটাখালী থানাধীন
পূর্বখানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান
ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারি ।
বুধবার (১৪ মে) দুপুরে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পূর্বখানপুর
এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনে অভিযান পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার
৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।
এ ব্যপারে পলাতক মাদক কারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে
বিজিবি।#