• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে এক প্রভাবশালী চক্রের কীর্তি নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে হাবড়া ইউনিয়নে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র নিজেদের লোকজন দিয়ে স্থানীয় দক্ষিণ শালন্দার ঝিনাইকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে উল্টো ওই স্কুলের এক সহকারী শিক্ষকের ঘাড়ে গাছ চুরির দায় চাপিয়ে লোক সম্মুখে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন শালন্দার ঝিনাইকুড়ি গ্রামে।
জানা গেছে, এ বছরের ২৭ ফেব্রুয়ারী বিদ্যালয় ছুটির দিনে ওই গ্রামের ঝিনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৩ টি আমগাছ চুরি হয়। এ ঘটনায় চুরির প্রায় দেড় মাস পরে গত ১০ এপ্রিল ২০২৬ একই গ্রামের জনৈক আমিনুল ইসলামের ছেলে মাসুদ পারভেজ সুমন ঐ স্কুলের সহকারী শিকক মোফাজ্জল হোসেনের বিরদ্ধে স্কুলের ৩ টি আমগাছ চুরির অভিযোগ এনে সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হককে নির্দেশ দেন ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক ঘটনা তদন্তে উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মোঃ ইউনুস আলীকে প্রধান করে দুই সদস্যের তদন্ত টিম গঠন করেন। তদন্ত টিমের অপর সদস্য হলেন সহকারী প্রাথমিক কর্মকর্তা মতিয়ার রহমান সিদ্দীকি। তদন্ত দল গত ১২ মে মঙ্গলবার ঘটনাস্থল ঝিনাইকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং অভিযোগকারী মাসুদ পারভেজ সুমন (৩৫), এর মোবাইল ফোনে যোগাযোগ করে সাক্ষি প্রমানসহ তদন্তস্থলে আসার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি তাৎক্ষনিকভাবে কোন সাড়া দেননি। এ অবস্থায় তদন্ত দলের দলের সদস্যরা অভিযুক্ত সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের নিকট থেকে অভিযোগের ব্যাপারে লিখিত জবানবন্দি গ্রহণ করেন। এ ছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান ও ইউপি সদস্য আবু সাঈদসহ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চুরি হওয়া গাছের ক্রেতার সাক্ষ্য গ্রহণ করেন। তারা হলেন- চোরাই গাছের ক্রেতা ভবানীপুর বাজারের সাইজকাঠ ব্যবসায়ী আশুতোষ চন্দ্র রায়(৫১). চোরাইকাঠবাহী ভ্যানের চালক আবদুস সালাম(৫৫) ঝিনাইকুড়ি গ্রামের হাজি লুৎফর রহমান(৭০), বাবলু ও আলমগীর সহ আরও অনেকে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাক্ষ্য প্রমাণে অভিযোগকারী চক্রান্ত প্রকাশ পাওয়ায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী বলেন, তদন্তকালে যাদের সাক্ষ্য ও জবানবন্দি গ্রহণ করা হয়েছে তাদের বেশীরভাগই প্রকৃত গাছ চোরদের নাম বলেছে। ওইসব ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণের চেষ্টা করা হলে তারা তাদের কেউই তদন্তস্থলে উপস্থিত হননি। এ জন্য তদন্ত চুড়ান্ত করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category