• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুন, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে
ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা(১৭) নামে এক মাদক ব্যবসায়ী
আটক করেছে ১৬বিজিবির টহল দল। সে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ
গুচ্চ গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন
পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কপালির
মোড়ে রফিক এর মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়। টহল কমান্ডার নায়েব
সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১০
পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এসময় অপর মাদক
ব্যবসায়ী কপালীর মোড়ের মনোয়ারের ছেলে তছলিম (৩২) পালিয়ে যায়। এব্যাপারে
পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামি
সহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category