• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কম্বলটা পেয়য়া মোর খুব উপকার হইল

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কয়দিন থাকি খুব ঠান্ডা হামার এডাই (আমার এখানে)। আইতোদ (রাতে) দুই খ্যান খেতা (কাঁথা) গাত (গায়ে) দিয়া থাকোং, ঠান্ডা যায় না। ঠান্ডায় ফির আইতোদ (রাতে) ঘুমে হয় না। আজ কম্বল একটা পেয়য়া (পেয়ে) খুব উপকার হইল। এভাবেই কথাগুলো বলছিলেন, সদরের যাত্রাপুর ইউনিয়নের দোয়ালি পাড়া গ্রামের মেহের জামাল (৭০)। তিনি বলেন, এতো ঠান্ডা না, মেম্বার চেয়ারম্যান কাউও খোঁজ খবর নিবার আইসে নাই। যাইহোক বাবা কম্বলটা পেয়য়া (পেয়ে) অনেক ভাল হইল।
আজ বৃহস্পতিবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের আরডিআরএস অফিস চত্বরে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ঢাকার আল নাদওয়াহ ফাউন্ডেশন।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কৃষি বিপনন কর্মকর্তা শাহীন আহমেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলী, ইউপি সদস্য (মেম্বার) রহিমউদ্দিন হায়দার রিপন, চেয়ারম্যান পুত্র উমর ফারুক ও ফরহাদ রেজা প্রমুখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, শীত ও খড়ায় সদরের যাত্রাপুর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি কষ্টে পরে। তাদের কষ্টের কথা শুনে আল নাদওয়াহ ফাউন্ডেশন শতাধিক মানুষকে শীতবস্ত্র দিলো এটা খু্বই ভালো কাজ তাদের।
স্থানীয় ইউপি সদস্য রহিমউদ্দিন হায়দার রিপন বলেন, ঢাকার আল নাদওয়াহ ফাউন্ডেশন আমার এলাকায় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করলো। তাদের শীতবস্ত্র পেয়ে সবাই অনেক খুশি হয়েছে। আমি বলবো যেকোন দুর্যোগে সরকারের পাশাপাশি সমাজের দানশীল মানুষজন এগিয়ে আসলে এসব মানুষের কষ্ট অনেকটা লাগব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category