• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুন, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায়
দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল প্রামানিক (৫০) নামে এক জনকে
গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, পুলিশের উপর হামলার ঘটনার
সাথে জড়িত রিফাত হোসেন এলাকায় রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার
রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাতকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
রিফাত উপজেলার বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে। গত ২১ মে রাতে বিজয়কান্দি
বড়বড়িয়া এলাকায় অভিযানে যায় থানাপুলিশ। এসময় বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের
কেয়ারব আলীর ছেলে আশিক ও তার মা চায়না বেগমের নেতৃত্বে পুলিশের দুই কর্মকর্তার
উপর হামলা চালিয়ে মারধর করে। এঘটনায় ওই রাতেই থানাপুলিশের পক্ষ থেকে ৩ জনকে
এজাহারনামীয় এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ঘটনার সাথে জরিত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে প্রতিয়মান হওয়ায় শুক্রবার
রাতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া একই রাতে উপজেলার খট্রেশ^র গ্রামের বাশেদ আলীর ছেলে জামাল প্রামানিককে
গ্রেফতার করা হয়েছে। জামাল প্রামানিক একটি প্রতারণা মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত
পলাতক আসামী ছিলেন। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category