• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জুন, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি:

সরকারের নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৃথক তিনটি কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিগুলোর উদ্বোধন করেন নাটোর-২ (আসন-৫৯) এর মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।
এ সময় সরকারের “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, বিভিন্ন কৃষি উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এছাড়া Special Education Needs and Disabilities (SEND)-এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ক্রাচসহ বিভিন্ন অ্যাসিসটিভ ডিভাইস ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ আশিকুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম, স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ লেলিন,বিসিবির কাউন্সিলর দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
এছাড়াও শিক্ষক,শিক্ষার্থী, কৃষক,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category