• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজ,আম ভর্তি ভ্যান উল্টে চালক নিহত, রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জুন, ২০২৬

বাঘা ( রাজশাহী ) প্রতিনিধি,

রাজশাহীর বাঘা উপজেলার বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের বেহাল দশার কারণে ভ্যান উল্টে এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আশরাফ আলী(৫০)। তিনি বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার পিতার নাম ইনছার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে একটি উঁচু ব্রিজ রয়েছে। ব্রিজের দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

শনিবার দুপুরে আমোদপুর গ্ৰামের কুদ্দুস নামের একজনের আম বোঝাই ভ্যান গাড়ি ব্রিজে উঠার সময় পেছন থেকে ঠেলে দিতে যান আশ্বাব আলী। এসময় ভ্যানটি উল্টে গিয়ে আম ভর্তি কার্টুনসহ তার বুকের উপর পড়ে। স্থানীয়রা কার্টুন ও ভ্যান সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, এই সড়কটি বাঘা ও চারঘাটের কৃষকদের আম পরিবহনের প্রধান রুট। কিন্তু ব্রিজের দুই পাশের ভাঙা অংশের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কৃষক ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে আছেন।

দুর্ঘটনার পর এলাকাবাসী বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা ও ব্রিজের প্রবেশমুখ মেরামতের দাবি জানিয়েছেন।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় অপমৃত্যু মামলা দায়ের করে নিহতদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category