• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে নারীসহ ৮
মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ
থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার রাতভর নগরীর চন্দ্রিমা, এয়ারপোর্ট, কর্ণহার, পবা থানা
এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পুলিশ অভিযান
চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭
পিস ট্যাপেন্টাডল, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম
গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০ টাকা, একটি
মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: সোহাগ ইসলাম (৩০), সে নগরীর পবা
থানার সারাংপুর গ্রামের বাসিন্দা, তামিম আলী (২২), সে
কাটাখালী থানার হাজরাপুকুর গ্রামের বাসিন্দা, রানা আলী (৫৫),
সে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কড়াইতলা এলাকার বাসিন্দা, সুফি
রুবায়েত (২৬), সে এয়ারপোর্ট থানার দৌলতপুর এলাকার
বাসিন্দা, মাহাবুর ইসলাম (২৩), সে কর্ণহার থানার বিলধরমপুর
গ্রামের বাসিন্দা, টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সে
রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার বাসিন্দা, সাইফুল
ইসলাম (৩৬) ও মিরা খাতুন (৩০), তারা উভয়েই পবা থানার পশ্চিম
পুঠিয়াপাড়া এলাকার বাসিন্দা।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, অভিযান চলাকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার
গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় সাইফুল ইসলামের সহযোগী
রোজিনা খাতুন ওরফে রুবি ওরফে রুজি (৪০) পালিয়ে যায়। তাকে
গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও গ্রেফতার আশরাফুলের বিরুদ্ধে কর্ণহার থানায় দুটি ও
তানোর থানায় দুটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category